প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
রাঙ্গুনিয়ায় শিলক খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধ পুকুরিয়া গ্রামে শিলক খালে ডুবে সাহেদ হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় দুপুরে শিলক খালের পানিতে ডুবে যায় সাহেদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। সাহেদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের স্বজনরা জানান, সাহেদ জন্মের মাত্র ৪০ দিনে তার মমতাময়ী মাকে হারায়। দীর্ঘ ১১ বছর পর পানিতে ডুবে সেই সাহেদও যেন মায়ের কাছে চলে গেল।
এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট